ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয়

পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণ

  • আপডেট সময় : ১০:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 88
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় আজ সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

এতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধসহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এতে এলাকার জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর তত্ত্বাবধানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়।

সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে ওঠার পাশাপাশি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণ

আপডেট সময় : ১০:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫