ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ

অসচ্ছল সাংবাদিকদের পরিবারে ৭ কোটি ৭৩ লাখ টাকার সহায়তা প্রদান

  • আপডেট সময় : ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্তর্র্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর গত ১০ মাসে ১ হাজার ৪৪১ টি অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সাংবাদিকদের বৃহৎ পরিসরে কল্যাণ অনুদান প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’-এর মাধ্যমে গত বছরের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে কল্যাণ অনুদান হিসেবে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়।

এরপর এ বছরের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক ও তাদের সন্তানদের এককালীন বৃত্তিবাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিক্যাল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। একই দিন অর্থাৎ ৩০ জানুয়ারি ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে অনুদান হিসেবে ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।

এছাড়া জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ৫ সাংবাদিক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং আহত ২৬ সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

পরবর্তীতে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এ বছরের ২২ মার্চে ৩৭৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার ছিল ১১টি এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক ছিলেন ১৯২ জন।

সর্বশেষ গত ৩ জুন ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার ছিল ১৪টি।

অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া। এই কল্যাণ অনুদান প্রদান কার্যক্রম আইন দ্বারা পরিচালিত হয়। কোনো অসুস্থ বা অসচ্ছল সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারের সদস্যগণ কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনা করে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ অনুদান মঞ্জুর করে থাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসচ্ছল সাংবাদিকদের পরিবারে ৭ কোটি ৭৩ লাখ টাকার সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫