সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক প্রতিহিংসায় বিগত সময়ে বাজেট বরাদ্দে ছিলো অসম বণ্টন: উপদেষ্টা আসিফ
- আপডেট সময় : ০২:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 85
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাজেট বরাদ্দে অসম বণ্টন ঘটত।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়, বিগত সময়ে বাজেট বরাদ্দে অসম বণ্টন হতো রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বিশেষ করে উত্তরবঙ্গের মতো অঞ্চলগুলো বারবার বঞ্চিত হতো। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় সুষম বাজেট বণ্টনের মাধ্যমে সেই বৈষম্য দূর করেছে।
পোস্টটিতে আরো উল্লেখ করা হয়, বঞ্চিত এলাকাগুলোর দীর্ঘদিনের সমস্যা নিরসনে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বরাদ্দ অব্যাহত থাকবে।
বিডিসংবাদ/এএইচএস
























