সংবাদ শিরোনাম ::
বিএনপির সমমনাদের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 120
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিএনপির সমমনাদের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান-এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বলু।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।
বিডিসংবাদ/এএইচএস






















