ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি

  • আপডেট সময় : ১১:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে ১৮৯ বিচারকে বদলি পূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার আইন ও বিচার বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জনকে একযোগে বদলি করা হয়।

এছাড়া আইন ও বিচার বিভাগের বিচার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. একরামুল কবির স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ৯৬ জনকে বদলি পূর্বক পদায়ন করা হয়।

আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে একই মন্ত্রণালয়ের বিচার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪০ জনকে একযোগে বদলি পূর্বক পদায়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.lawjusticediv.gov.bd) এ বদলির আদেশ পাওয়া যাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি

আপডেট সময় : ১১:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫