ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন গ্রেফতার

  • আপডেট সময় : ০২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদার ওরফে শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। তিনি সাতটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আসছে। এরই ধারাবাহিকতায় গুলশান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকারী শাওনকে গ্রেফতারের জন্য র‌্যাব-৩ সিপিসি-৩ দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাওনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই সময় পালানোর চেষ্টা করলে জনসম্মুখেই তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, শাওন পূর্ব থেকেই কলাবাগানের সেন্ট্রাল রোডের ওই ভাড়া বাসায় অবস্থান করছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন গ্রেফতার

আপডেট সময় : ০২:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫