ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক

  • আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৩৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গম, সরিষা, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ডালের উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।
একজন কৃষক এক বিঘা জমিতে যেকোনো একটি ফসল চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন। এই কর্মসূচির আওতায় ২ হাজার কৃষক গমের জন্য, ৩৫ হাজার কৃষক সরিষার জন্য, ৪০০ কৃষক চিনা বাদামের জন্য, ৩০০ কৃষক পেঁয়াজ এবং ৩০০ কৃষক মসুর ডালের জন্য প্রণোদনা পাবেন।

প্রতিটি কৃষক গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং চিনা বাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন।

এছাড়া পেঁয়াজ চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এই সপ্তাহের মধ্যেই এসব প্রণোদনা প্রদান সম্পন্ন হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক

আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫