সংবাদ শিরোনাম ::
আমরা শান্তি চাই, তবে ইউক্রেনের আত্মসমর্পণ নয় : মাখোঁ
- আপডেট সময় : ১১:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 58
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাবে আলোচনা মতো কিছু বিষয় রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, কিয়েভের ‘আত্মসমর্পণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ মঙ্গলবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন বলে জানা গেছে।
প্যারিস থেকে খবর বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
মাখোঁ আরটিএল রেডিওকে বলেন, ‘আমরা শান্তি চাই। তবে এমন শান্তি নয় যা মূলত আত্মসমর্পণ, যা ইউক্রেনকে একটি অসম্ভব পরিস্থিতিতে ফেলবে এবং রাশিয়াকে আরও আগ্রাসন চালাতে উৎসাহিত করবে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ‘সঠিক পথে একটি পদক্ষেপ’ এবং এতে এমন কিছু উপাদান আছে যা ‘আলোচনা,দরকষাকষি ও উন্নত করা উচিত।
বিডিসংবাদ/এএইচএস


























