ঝিনাইদহে মহান মে দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০১৭
- / 230
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে “শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। পরে পোষ্ট অফিস মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ট্রাক মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু। আলোচনা সভা শেষে ২০ জন শ্রমিককে অবসর কালীন ভাতা প্রদাণ করে শ্রমিক ইউনিয়ন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

























