ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

মে দিবসের চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ : নির্মাণ কাজ বন্ধ ঘোষনা

  • আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় মে দিবস উপলক্ষে দাবীকৃত ৫০হাজার টাকা চাঁদা না দেওয়ায় ব্রীজের এক নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ মে ২০১৭) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম শামীম।

সূত্র জানায়, ১লা মে উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের গুইমারা উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম এর নাম ভাঙ্গিয়ে কর্মসূচী বাস্তবায়নে জন্য ৫০ হাজার টাকা দাবী করে। পরে দাবীকৃত টাকা না পেয়ে তারা কাজের স্থলে এসে নির্মাণ শ্রমিককে বেধড়ক ভাবে মারধর করে। এক পর্যায়ে আহত শ্রমিক শামীমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর আগেও ব্রিজের কাজের সুবাদে ঠিকাদারের কাজ থেকে একাদিক বার চাঁদাদাবীর অভিযোগ করেন ঠিকাদার জাকির হোসেন।

তবে চাঁদা দাবীকারীরা আওয়ামীলীগের কর্মী এবং সভাপতির লোক বলে দাবী করেন ঠিকাদার জাকির হোসেন। এ ঘটনায় ঠিকাদার কাজ বন্ধ ঘোষনা ঘোষনা করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গুইমারা রিজিয়নের সেনা প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঠিকাদার জাকির বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এ বিষয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কেউ আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করলে তার দায়িত্ব আমি নেব না। যারাই চাঁদা চেয়ে থাকনা কেন চিহিৃত করে দিলে অবশ্যই দলের কেউ জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক মারধর ও চাঁদাদাবীর বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জোবাইরুল হক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনী। লিখিল অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মে দিবসের চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিককে মারধরের অভিযোগ : নির্মাণ কাজ বন্ধ ঘোষনা

আপডেট সময় : ০৩:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭