ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

মস্কো ও কিয়েভের মধ্যে ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

  • আপডেট সময় : ১১:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 63
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মস্কো ও কিয়েভের মধ্যে শুক্রবার ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি বন্দি বিনিময়ের এই দ্বিতীয় দফা, যার মাধ্যমে দুই পক্ষের মোট ৫০০ সৈন্য নিজ নিজ দেশে ফিরে গেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উভয় পক্ষ জানিয়েছে, গত মাসে জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার সময় এ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। যুদ্ধরত দেশ দুটির মধ্যে সহযোগিতার অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হলো বন্দি বিনিময়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘৩০০ সেনাসদস্যকে ফেরত আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ৩০০ জন যুদ্ধবন্দিকে হস্তান্তর করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে ২০০ জন করে সৈন্য মুক্তি দেয়। এই বিনিময়ে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মস্কো ও কিয়েভের মধ্যে ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

আপডেট সময় : ১১:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬