ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ ধুনটে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, লক্ষ্যমাত্রা বৃদ্ধি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর

গাজার মতো ধ্বংস ঠেকাতে ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 102
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গাজার মতো ধ্বংস এড়াতে ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান তিনি।

অঞ্চলটিকে তিনি গাজার মতো ধ্বংস হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন আউন।

ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে।

আউন বলেন, ‘ইসরাইল দক্ষিণ লেবাননে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে— এটি সত্য।’

তিনি আরও বলেন, ‘গাজা ধ্বংস হয়েছে। ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরপরও তারা আলোচনায় বসেছে। তাহলে অন্তত যে সব বাড়িঘর এখনো ধ্বংস হয়নি, আমরা কেন সেগুলো রক্ষা করার জন্য আলোচনা করব না?’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার মতো ধ্বংস ঠেকাতে ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬