সংবাদ শিরোনাম ::
গাজার মতো ধ্বংস ঠেকাতে ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান লেবাননের প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 69
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
গাজার মতো ধ্বংস এড়াতে ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান তিনি।
অঞ্চলটিকে তিনি গাজার মতো ধ্বংস হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন আউন।
ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে।
আউন বলেন, ‘ইসরাইল দক্ষিণ লেবাননে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে— এটি সত্য।’
তিনি আরও বলেন, ‘গাজা ধ্বংস হয়েছে। ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরপরও তারা আলোচনায় বসেছে। তাহলে অন্তত যে সব বাড়িঘর এখনো ধ্বংস হয়নি, আমরা কেন সেগুলো রক্ষা করার জন্য আলোচনা করব না?’
বিডিসংবাদ/এএইচএস




















