ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন

রাশিয়ায় লাদোগা বিমান প্রকল্প কি বাতিল?

  • আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রাশিয়ার আঞ্চলিক রুটের জন্য নির্মাণাধীন টিভিআরএস-৪৪ ‘লাদোগা’ টার্বোপ্রপ উড়োজাহাজ প্রকল্প স্থগিতের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি ইউরাল ওয়ার্কস অব সিভিল এভিয়েশন (ইউডব্লিউসিএ)। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, উন্নয়নের বর্তমান পর্যায়ে এই প্রকল্প বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং উড়োজাহাজটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফল করতে বর্তমানে পুরোদমে কাজ চলছে।

এর আগে ইউডব্লিউসিএ-এর পরিবহন উড়োজাহাজ বিভাগের প্রধান নকশাকার সের্গেই মেরেঙ্কভ সাংবাদিকদের জানিয়েছিলেন যে লাদোগা প্রকল্পটি স্থগিত করা হয়েছে এবং এই উড়োজাহাজ ও এর সমস্ত বৈজ্ঞানিক-প্রযুক্তিগত দক্ষতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইউডব্লিউসিএ কর্তৃপক্ষ সেই বক্তব্যকে নাকচ করে দিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে। তারা এখন লাদোগা উড়োজাহাজটিকে একটি কার্গো বা পণ্যবাহী সংস্করণে রূপান্তর করার বিষয়টি খতিয়ে দেখছে। মূলত একই ক্যাটাগরির ‘ইল-১১৪-৩০০’ আঞ্চলিক উড়োজাহাজের উচ্চ প্রস্তুতি এবং বাজারে এই ধরনের উড়োজাহাজের সীমিত চাহিদার কথা বিবেচনা করেই তারা বিকল্প হিসেবে পণ্যবাহী সংস্করণের কথা ভাবছেন। প্রধান নকশাকার মেরেঙ্কভও অবশ্য আগে উল্লেখ করেছিলেন যে, টিভিআরএস-৪৪ উড়োজাহাজটির ওপর ভিত্তি করে কার্গো র‍্যাম্প সংস্করণ, সাইড ডোরযুক্ত কার্গো মডেল অথবা যাত্রীবাহী সংস্করণ তৈরির পরিকল্পনা তাদের রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় লাদোগা বিমান প্রকল্প কি বাতিল?

আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬