ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা

রুশ হামলার পরও ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : রুবিও

  • আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 64
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য এখনও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কিয়েভে বড় ধরনের রুশ হামলার পর মঙ্গলবার এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপের পর রুবিও বলেন, ‘উভয় পক্ষের যেকোনো বড় ধরনের হামলার খবর মনে করিয়ে দেয়—এটি কতটা ভয়াবহ যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে। এই ভয়াবহ সংঘাতের সমাপ্তি টানা প্রয়োজন।’

ভারত সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যা কিছু সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছে। উপযুক্ত সুযোগ তৈরি হলে আমরা অবশ্যই সহায়তা করব।’

অন্যদিকে রাশিয়া সোমবার জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনাগুলোতেও হামলা হতে পারে সতর্ক করে দিয়েছে মস্কো।

গত সপ্তাহের শেষে দিকে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে রুশ বাহিনী।

এদিকে রুবিওর সঙ্গে ফোনালাপে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রুবিও সাংবাদিকদের আরও জানান, রাশিয়া শুধু যুক্তরাষ্ট্র নয়, কিয়েভে থাকা সব দেশের দূতাবাসকেই এ ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ হামলার পরও ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : রুবিও

আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬