ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলা সদরে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় কাউছার (৪০) নামের পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে ফেনী শহরের অদূরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর সবুজবাগ নামক স্থানে সড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যানের চালক কাউছার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেরার বাঙ্গরা থানার দৌলতপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, রোববার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সবুজবাগ নামক স্থানে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান গাড়ির পিছনে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ও কাভার্ডভ্যান উভয়ে গাড়ি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপের চালক কাউছারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ী রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে। নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৭:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬