ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বিসিসিসিআই’র ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

  • আপডেট সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চীনের কুনমিং-এ অনুষ্ঠিত ১০তম চায়না-সাউথ এশিয়া এক্সপো ২০২৬ ও ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলা ২০২৬-এ অংশগ্রহণ করেছে।

১১ জুন থেকে ১৬ জুন অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ ‘থিম কান্ট্রি’ হিসেবে অংশ নেয়। বিসিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিসিসিসিআই’র মাধ্যমে ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলোÑ আমানত শাহ গ্রুপ, টেকনো ড্রাগস লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আইমান এগ্রো লিমিটেড, এমএম ট্রেড ও বিসিসিসিআই।

এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও কুনমিং-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সমন্বয়ে বাংলাদেশ কান্ট্রি প্যাভিলিয়নে ১০০টিরও বেশি বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে।

এক্সপোর প্রথম দিন ১১ জুন বিসিসিসিআই বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

এর মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ব্যাংক অব হুজৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে। এ চুক্তির আওতায় ব্যাংকিং সহযোগিতা বৃদ্ধি ও রেনমিনবি-ভিত্তিক বাণিজ্য লেনদেন সহজ করার উদ্যোগ নেওয়া হয়।

বিসিসিসিআই বাংলাদেশে ব্যাংকটির প্রতিনিধি অফিস স্থাপনে সহায়তা করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য নিষ্পত্তি সহজীকরণ ও লেনদেন ব্যয় কমানোর উপায় অনুসন্ধান করবে।

দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় চায়না চেম্বার অব কমার্স ফর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই)’র সঙ্গে।

সাউথ এশিয়ান মার্কেটের জন্য আয়োজিত আন্তর্জাতিক পাবলিক প্রকিউরমেন্ট সম্মেলনের সময় এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়, তথ্য আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

১২ জুন প্রতিনিধি দল কুনমিং-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় আয়োজিত ‘বাংলাদেশ ডে’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে বিসিসিসিআই সভাপতির পক্ষে বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ আলী খান।

এ সময় সভাপতির উপদেষ্টা ফাইজুল আলম বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
উপস্থাপনায় টেক্সটাইল ও তৈরি পোশাক, চামড়া ও পাদুকা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তর, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প, বৈদ্যুতিক যানবাহন (ইভি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ই-কমার্সসহ সাতটি অগ্রাধিকার খাতের সম্ভাবনাকে তুলে ধরা হয়।

বিসিসিসিআই’র মতে, এ উপস্থাপনা চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম চীনা বাজারে উচ্চমানের মূল্য সংযোজিত এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পণ্য উপস্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং ও প্যাকেজিং আরও শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আরও কৌশলগতভাবে অংশগ্রহণ করতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বিসিসিসিআই’র ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

আপডেট সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬