ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

  • আপডেট সময় : ১০:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর ইরানে অত্যন্ত কঠোর পারমাণবিক যাচাই ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার এ কথা বলেছেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেন এমন এক সময়ে, যখন যুদ্ধের অবসানে বৃহত্তর একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রোসি জাপানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, (সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তির উদ্দেশ্য হলো, ইরানে যেন কোনো পারমাণবিক অস্ত্রের উন্নয়ন না ঘটে তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘কিন্তু শুধু উদ্দেশ্য থাকলেই হবে না। যত দ্রুত সম্ভব একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা কার্যকর করতে হবে।’
ইরান সরকারও খুব স্পষ্টভাবে জানায়, এটি তাদের উদ্দেশ্য নয়।

আইএইএ প্রধান আরও বলেন, তেহরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কী করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক প্রাথমিক সমঝোতার পর তেহরানের সঙ্গে সংস্থাটির আলোচনা মাত্র শুরু হয়েছে।

গ্রোসি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ কাজ গতি পাবে।’

ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে বেসামরিক পূর্ণাঙ্গ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারেও তারা অনড় অবস্থান বজায় রেখেছে।

গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় তেহরান গত জুলাই থেকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

আপডেট সময় : ১০:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬