ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

  • আপডেট সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম। কেইনের ওপর থেকে সব ধরনের ‘কালো জাদু’ ও অভিশাপ তুলে নেওয়ার দাবি করেছেন তিনি। একই সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে ইংলিশ অধিনায়কের গোল করার ভবিষ্যদ্বাণীও করেছেন এই তান্ত্রিক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দারুণ সূচনা করেছিলেন কেইন। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে। পুরো ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। একটি ভালো সুযোগ পেলেও শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

এরপরই নানা কওয়াসু বোনসাম দাবি করেন, ঘানাকে সুবিধা পাইয়ে দিতেই তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কেইনের ওপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। তবে সেই ম্যাচ শেষ হওয়ার পর তিনি নাকি কেইনকে পুরোপুরি মুক্ত করে দিয়েছেন।

বোনসাম বলেন, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধকদের একজন। এখন আর কেইনের কোনো ক্ষতি করতে চান না। বরং পানামার বিপক্ষে ইংল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচে কেইন গোল করবেন বলেই বিশ্বাস তার।

শুধু তাই নয়, কেইনের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন এই ঘানার তান্ত্রিক। তিনি জানান, কেইন তার শত্রু নন। ঘানার স্বার্থে সাময়িকভাবে এমন কাজ করেছিলেন বলে দাবি করেন তিনি। এমনকি তার পুত্রসন্তানের নামও হ্যারি কেইন রাখবেন বলে জানিয়েছেন বোনসাম।

এর আগেও নানা কওয়াসু বোনসাম বিতর্কের জন্ম দিয়েছিলেন। ২০১৪ সালের বিশ্বকাপের আগে তিনি দাবি করেছিলেন, তার জাদুটোনার কারণেই পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো হাঁটুর চোটে পড়েছিলেন। যদিও সেই দাবির কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

আপডেট সময় : ০২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬