ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নেত্রকোণায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট সময় : ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার কেন্দুয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে সবসময় কৃষকদের পাশে রয়েছে, একটি সমৃদ্ধ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি উৎপাদন বাড়াতে কৃষকদের এই সরকারি প্রণোদনার সঠিক ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোণায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৮:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬