ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি

  • আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

রোববারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে হবে, সে বিষয়ে নিজের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

টুর্নামেন্টে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বীতা নতুন করে শুরু করবেন। বাজি থাকবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।

ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।

আনচেলত্তি বলেন, “হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।”

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও হালান্ডের সঙ্গে পরিচিত। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সময় নরওয়েজিয়ান তারকার বিপক্ষে খেলেছেন তিনি।

হালান্ডের কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করাই হবে গিমারায়েসের অন্যতম প্রধান দায়িত্ব।

লুকাস পাকেতা চোটের কারণে ছিটকে যাওয়ায় ব্রাজিলকে মিডফিল্ড নতুনভাবে সাজাতে হচ্ছে। ফলে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

গিমারায়েস বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে যেন বল তার পায়ে না পৌঁছায়। আমরা অবশ্যই আক্রমণ করব, তবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে কেউ সবসময় তার ওপর নজর রাখছে। কারণ একটি মাত্র বল পেলেই সে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।”

এদিকে ম্যাচের আগে পুরো অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। রোববার তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস থাকলেও আবহাওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাছের নিউইয়র্ক শহরে শুক্রবার বিকেলে আর্দ্রতাসহ অনুভূত তাপমাত্রা ছিল ১০৫ ডিগ্রি ফারেনহাইট (৪১ ডিগ্রি সেলসিয়াস)। তবে শনিবার দুই দল অনুশীলনের সময় আবহাওয়া কিছুটা শীতল ছিল।

গিমারায়েস বলেন, “আমার মনে হয় না কেউ এই ধরনের তাপমাত্রায় অভ্যস্ত। এটি খুবই শারীরিক পরিশ্রমের ম্যাচ হবে। তাই পুরো স্কোয়াডকে প্রস্তুত রাখা খুব গুরুত্বপূর্ণ। বেঞ্চ থেকে যারা নামবে, তাদেরও সতেজ থাকতে হবে।”

আনচেলত্তির বিশ্বাস, শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ায় তার খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বেড়েছে, যা নরওয়ের বিপক্ষে কাজে লাগবে।

তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ মানের ফুটবল খেলতে হবে। তবে আমার মনে হয়, আমরা এখন সেই অবস্থায় আছি, কারণ আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। জাপানের বিপক্ষে কঠিন একটি ম্যাচ পার করে এসেছি। তাই এবার যা-ই ঘটুক না কেন, আমরা তার জন্য প্রস্তুত, যেমনটি আগের ম্যাচেও ছিলাম।”

আনচেলত্তি জানান, উরুর চোটে গত দুই ম্যাচে না খেলা রাফিনিয়া দলে ফিরতে পারেন।

এ সম্পর্কে তিনি বলেন, রাফিনিয়ার উন্নতি খুব ভালো হচ্ছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে কয়েক মিনিট খেলার জন্য বেঞ্চে থাকতে পারে। সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে, যা আমাদের জন্য দারুন খবর। রাফিনিয়া আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

এছাড়া ভিনিসিয়াস জুনিয়র ও নেইমারকে একসঙ্গে মাঠে নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আনচেলত্তি।

বিশ্বকাপে চার গোল করে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার পেশীর চোট থেকে ফিরে এখন পর্যন্ত মাত্র একবার বদলি হিসেবে মাঠে নেমেছেন।

আনচেলত্তি বলেন, “হ্যাঁ, নেইমার ও ভিনিসিয়াস কোনো এক সময় একসঙ্গে খেলতে পারে,এবং আমার বিশ্বাস তারা খেলবেই।”
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি

আপডেট সময় : ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬