ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম নাহিদা সুলতানা নাজমা (১৮)।
আজ (১৯ মে) শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলা চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর মুন্সির বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

নিহত নাজমা উপজেলার পূর্ব চরণদ্বীপ সৈয়দনগর মুন্সি বাড়ীর মো. কামরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়তো।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নাজমা নামের এক কিশোরীকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইস্কান্দর জানান, শুক্রবার দুপুরে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে গিয়ে নাজমা নিখোঁজ হয়। এরপর পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাজমা মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিশ্চিত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০২:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭