সংবাদ শিরোনাম ::
কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায়, সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় : ০৩:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 4
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এই রায় ঘোষণার পরপরই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশের পথে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটিয়ে কারা পালিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।


























