ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্র আন্দোলনে মৃত্যু: শেখ হাসিনাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা মেঘ হয়ে ঝরে পড়ার আকুতি নেত্রকোনার মোহনগঞ্জে ট্রান্সফরমার চুরির হিড়িক, সেচ নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রোমহর্ষক সাক্ষ্য সাবেক সেনা কর্মকর্তার চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের গ্রীষ্মে রেকর্ড যাত্রী পরিবহন এমিরেটসের, শীতের বুকিংয়েও জোর সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র শ্রীরামপুরে জনসভার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল বিদেশি পণ্য ও সম্মানী নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

দেশ গঠনে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

  • আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকার দেশের দায়িত্ব নেওয়ার সময় লাখ লাখ কোটি টাকার বিশাল বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের গত এক মাসের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকারের কঠোর সমালোচনা না করে বরং বিগত সরকার দেশ ও অর্থনীতির ওপর কী পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তা একবার ভেবে দেখা প্রয়োজন।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন রুমন। তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো মোকাবিলায় সরকারকে আরও কিছুটা সময় দিতে হবে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষ তীব্র সংকটে পড়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং সমাধানের পথ তৈরি করেছেন। প্রধানমন্ত্রী কেবল ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একটি পুরোনো মন্দির সংস্কারের উদ্দেশ্যে ভেঙে ফেলার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের ‘জোড়াতালি’ দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিজেও দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ১৯৯৩ সাল থেকে তিনি এই পেশায় রয়েছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি প্রধানমন্ত্রীর যে গভীর বিশ্বাস রয়েছে, তা তিনি জানেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সরকারপ্রধান হওয়ার ঠিক দুই দিন আগ পর্যন্ত একটি জাতীয় দৈনিকের মালিক ও প্রকাশক ছিলেন, যা সংবাদমাধ্যমের প্রতি তাঁর শ্রদ্ধাশীল মনোভাবের প্রমাণ।

তারেক রহমানের কর্মপদ্ধতি ও গবেষণামূলক কাজের প্রসঙ্গ টেনে রুমন জানান, প্রায় ১৭-১৮ বছর আগে বনানীর একটি কার্যালয়ে প্রধানমন্ত্রী নিয়মিত গবেষণামূলক কাজ করতেন। সেই সময়ের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ও ফাইল এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে সংরক্ষিত রয়েছে, যা তাঁর কাজের প্রতি একাগ্রতা ও পরিকল্পনার প্রতিফলন। পরিশেষে, দেশের বৃহত্তর স্বার্থে জনগণকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন, আসুন, একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমাদের সবার উচিত যে যার অবস্থান থেকে জনাব তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করা।

নিউজটি শেয়ার করুন

দেশ গঠনে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬