ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

মিরপুরে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন জামায়াত নেতা রেজাউল

  • আপডেট সময় : ১০:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া একই এলাকায় জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানেও হামলা, গোলাগুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যান ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম। গতকাল বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে চিকিৎসাকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জামায়াত নেতা ড. রেজাউল করিম দাবি করেন, মিরপুরের এই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে অপরাধীর রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, দোষী ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক দল থাকে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধী নয়, বরং তারা অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে কাজ করছে। জনগণের মৌলিক অধিকার রক্ষা ও তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য। বিদেশ থেকে ঘটনার খোঁজখবর নিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হক ও মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সালসহ দলের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি পুনর্ব্যক্ত করে উপস্থিত নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে হামলার ঘটনায় জড়িতদের বিচার চাইলেন জামায়াত নেতা রেজাউল

আপডেট সময় : ১০:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬