সংবাদ শিরোনাম ::
মিরপুরে উচ্ছেদ অভিযানে হাঙ্গামা, ময়লার গাড়িতে আগুন
- আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 11
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বুধবার সকালে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন, উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত করতে হকাররা পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের একাধিক দল মোতায়েন করা হয়েছে।
























