ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময় : ০৮:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকা থেকে বের হওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাজার প্রাঙ্গণে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় হঠাৎ করেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। এ সময় প্রায় ৩০ মিনিট তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। হামলায় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, ঝিনাইদহ ও হবিগঞ্জের ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৮:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬