ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর

  • আপডেট সময় : ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

নতুন এই তালিকার আওতায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকায় কেনাবেচা হবে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা করেছিল। তার আগে গত ৯ অক্টোবর সোনার দাম বাড়িয়ে ভ্যাটসহ তা ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় নির্ধারণ করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর

আপডেট সময় : ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬