ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

  • আপডেট সময় : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন করে সমন্বয় করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় (ভ্যাটসহ), যা আগের চেয়ে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কম। গতকাল সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজও একই দর বহাল রয়েছে।

নতুন এই দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় কেনা যাবে।

এর আগে গত ২৩ অক্টোবর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ওই সময়ে ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান দামের আগে আরও দুই দফায় মূল্যবান ধাতুটির দাম কমানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

আপডেট সময় : ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬