ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর

হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার

  • আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিখুঁত’ হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতেও ড্রোন হামলার দাবি করেছেন তিনি।

এর আগে সৌদি বাহিনী রিয়াদ অভিমুখে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানায়। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রোববারও রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর, খামিস মুশাইত শহরের কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি করেছিল হুতিরা।

একই সঙ্গে হুতিদের অভিযোগ, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনে প্রায় ৫৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশ। তবে রিয়াদের বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি এবং সৌদি জোটের পাল্টা অভিযানের এসব তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার

আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬