ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে সিরাজগঞ্জে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধ গুটু শেখ রংপুরে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাক, নিহত ৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান

জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের

  • আপডেট সময় : ১০:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে ২৮ অক্টোবর, বুধবার ঢাকা ও টোকিও’র মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়েছে। একই সময়ে বেসরকারি খাতেও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে ১৩.৪৪ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। জাপান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া উপকূল নিরাপত্তায় বাংলাদেশকে ১৩.৪৪ মিলিয়ন ডলার অনুদান দিতে চুক্তি সই করেছে জাপান সরকার।

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষি, মৎস্য ও বনায়ন খাতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সরকারি পর্যায়ের এসব চুক্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ে ১৭টি স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে জাপানে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দীর্ঘদিনের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করা।

নিউজটি শেয়ার করুন

জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের

আপডেট সময় : ১০:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬