ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা কুড়িগ্রামের ৯টি কলেজে এইচএসসিতে পাস করেনি কোনো শিক্ষার্থীই যশোর বোর্ডে এইচএসসির ফলাফলে বিপর্যয়: পাশের হার কমেছে ৫% রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ ৪৫২০ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের আরাগচির |: ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার কমল প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি নিয়ে সরকারের ব্যাখ্যা জার্মানিতে জেন-জি বিক্ষোভের ঢেউ, সতর্ক প্রশাসন

আরাগচির |: ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার

  • আপডেট সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের ওপর নতুন করে হামলা হলে ধ্বংসাত্মক প্রতিঘাতের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দিয়েছেন। মূলত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরো বা ১১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হিসেবে তিনি এই কথা বলেন।

এর আগে গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণকে সরাসরি স্বাগত জানিয়েছিলেন মের্জ। সেই সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ইসরাইল আমাদের সবার হয়ে নোংরা কাজটি সম্পন্ন করছে। সেই মন্তব্যের প্রেক্ষিতে আরাগচি জানিয়েছেন, ইরানের জনগণের ক্ষতির সাহস দেখালে তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে ধ্বংসাত্মক আঘাত হানবে, তার কাছে এই ১০০ বিলিয়ন ইউরো খুবই নগণ্য।

পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এখন আর লাল রেখা বলে কিছু নেই। তিনি সতর্ক করে বলেন, নতুন করে কোনো হামলা চালানো হলে ইউরোপকে আগের চেয়ে অনেক বড় মূল্য দিতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আরাগচির |: ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার

আপডেট সময় : ১২:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬