ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত তাহসিফ সাউরি মামলা: জেরিকা দিশার চার দিনের রিমান্ড ওসমানী বিমানবন্দরে অন্তঃসত্ত্বা যাত্রীর লন্ডন ভ্রমণ বাতিল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় আজকের ছুটি ঘোষণা পুলিশ: মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত হতে পারে বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডস ২০২৬: বিশ্বের সেরা সিঙ্গাপুর এয়ারলাইনস এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের আহ্বান জানালেন এনইউ ভিসি মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রোরেলের সব স্টেশন পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন রানওয়ে সংস্কারে এক মাস বন্ধ ইতালির নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর

সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা

  • আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কলারোয়া বাজারে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করা হয়েছে।

কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে এই ৯ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি বেকারিতে তল্লাশি চালিয়ে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়েছে। জরিমানার শিকার ব্যবসায়ীদের মধ্যে আজমল হোসেন, ফয়ষাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম রয়েছেন। অভিযানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি ও বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় রাস্তায় পণ্য রাখা ৯ দোকানিকে জরিমানা

আপডেট সময় : ০৪:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬