ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রোরেলের সব স্টেশন

  • আপডেট সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এমআরটি পুলিশ কন্ট্রোলরুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শ্রমিক বিক্ষোভের কারণে পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে মিরপুরে বিভিন্ন কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে তীব্র জনভোগান্তি তৈরি হয়। সকাল ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিরপুর-১০ এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও ইট-পাটকেল ছুঁড়ে প্রতিবাদ জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি। বর্তমানে মিরপুরের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রোরেলের সব স্টেশন

আপডেট সময় : ০৩:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬