ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, মিলবে ২০ বছর ভারতে বিমানের টিকিটের ভাড়ায় আসছে নতুন নিয়ম যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি জাকির হোসেনের মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবি মোতায়েন সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: বিপাকে প্রায় ২৩ হাজার যাত্রী এইচএসসি ফলাফল: গোদাগাড়ীতে জিপিএ-৫ পেলেন কেবল নুসরাত আইনে রূপান্তর হচ্ছে সৌরবিদ্যুৎ ও ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় বরিশাল থেকে প্রকাশিত ডিএফপিভুক্ত আঞ্চলিক দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি প্রেসক্লাবে এসে শেষ হয় এবং সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদের প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন খান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার।

সভায় বক্তারা সংবাদপত্রকে সমাজের অসংগতি দূর করার ও জনসচেতনতা তৈরির শক্তিশালী হাতিয়ার হিসেবে অভিহিত করেন। তারা বলেন, সংবাদপত্রের সার্থকতা বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর নির্ভর করে। প্রতিষ্ঠার দুই বছরে দৈনিক বাংলাদেশ বাণী পাঠকদের যে আস্থা অর্জন করেছে, তা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পথে অটুট থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, মানবজমিনের প্রতিনিধি হাসান পিন্টু, কালের কণ্ঠের প্রতিনিধি শাহিদুল তন্ময়, সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী ও মামুন হাজী উপস্থিত ছিলেন। এছাড়া লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী ও ছড়াকার শফিকুল ইসলাম সবুজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬