ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলের সাথে ৮ হাজার কোটির প্রতিরক্ষা চুক্তিতে ভারত কেন আন্দোলনে পোশাকশ্রমিকরা, কী তাদের প্রধান দাবি? বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে চতুর্থ দিনেও শ্রমিকদের বিক্ষোভ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল, জারি সতর্কতা রাজবাড়ীতে মানবপাচারের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দক্ষ জনশক্তি গড়ায় প্রযুক্তিশিক্ষার ওপর জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাক কারখানার শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নেওয়ার পরও যারা আন্দোলনের নামে সড়ক-মহাসড়কে সহিংসতা চালাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন হওয়ার কথা নয়। বরং গ্রেফতার হওয়া মুখোশধারীরা সেখানে রাজনৈতিক স্লোগান দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেফতার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকরা আগে কখনোই রাস্তা অবরোধ করেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে। তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠিত হয়েছে।

ওই বোর্ডের প্রথম সভা খুব দ্রুত অনুষ্ঠিত হবে এবং সব পক্ষের আলোচনার ভিত্তিতেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো তৈরি করা হবে, তাই এক্ষেত্রে অসন্তোষের কোনো কারণ নেই। সোমবার সেই বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা সম্ভাব্য খুব স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন। এ বিষয়ে আলাপ-আলোচনা হবে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যথা-শিগগির সম্ভব তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে সেটি ঘোষণা হতে পারে।

এর আগে, একই দিন সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা হবে। সোমবারের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬