সংবাদ শিরোনাম ::
রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প
- আপডেট সময় : ১২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 4
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনী ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাচ্ছে, যা ট্রাম্পের ভবিষ্যতের আইন প্রণয়ন প্রক্রিয়ার জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে।
ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘আমার মনে হয়, ইরান যুদ্ধের পেছনে একটি কারণ ছিল। তবে মানুষ ইরানের বিরুদ্ধে নেওয়া আমার পদক্ষেপগুলোর গুরুত্বও বুঝতে পেরেছে।’ ভোটাররা জ্বালানি তেলের দাম বাড়ার মতো তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ মেনে নিতে প্রস্তুত ছিলেন না বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনী ধাক্কা খাওয়ার পরও বর্তমান মন্ত্রিসভায় কোনো রদবদল আনার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।



















