ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম

আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, বর্তমানে শ্রমিকদের নামে যে আন্দোলন চলছে, তা প্রকৃতপক্ষে শ্রমিকদের নয়। কিছু স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এই আন্দোলনকে ব্যবহার করছে এবং এতে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। তিনি জানান, সরকার এই পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শ্রমিকদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের যৌক্তিক মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করার জন্য বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। নতুন কাঠামো ঘোষণার আগ পর্যন্ত শ্রমিকদের শিল্প উৎপাদনের স্বার্থে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও দেশের শিল্প কারখানা সচল রাখা জাতীয় স্বার্থে অত্যন্ত জরুরি। নতুন মজুরি কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করা সম্ভব হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬