ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 1
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো ধরনের ট্রাভেল পাস বা সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনি প্রক্রিয়ায় ফেরানোর ইঙ্গিত
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, শেখ হাসিনা বর্তমানে পলাতক এবং আদালতের বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাই ট্রাভেল পাস বা সাধারণ পাসপোর্টের সুযোগ নেই। তাকে ভারত থেকে দেশে আনতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি কার্যকর করতে হবে।
- তিরি আরও বলেন, লিউ হাইশিংয়ের ঢাকা সফর বাংলাদেশ ও চীনের কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং সহযোগিতা আরও গভীরতর হবে।
ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত এ করিডোর বাস্তবায়ন সম্ভব হলে এই অঞ্চলটি একটি শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্রে রূপ নিতে পারে। তবে ওই উদ্যোগে অংশ নেওয়ার আগে রোহিঙ্গা সংকটের একটি টেকসই এবং স্থায়ী সমাধান জরুরি বলে তিনি জোর দিয়েছেন। সরকার এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বলেও তিনি উল্লেখ করেন।























