সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক
- আপডেট সময় : ১০:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 0
পাবনার সাঁথিয়া পৌর এলাকার সৈয়দপুর গ্রামে ভাগ্নিকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছানোয়ার প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাঁথিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ছানোয়ার ওই এলাকার ঝোমড় প্রামাণিকের ছেলে। ভুক্তভোগী ১৯ বছর বয়সী তরুণী মোরছালিনা একই এলাকার বাসিন্দা রতনা বেগমের মেয়ে। পাবনার সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকেটে হত্যা করার হুমকিদাতা ছানোয়ার প্রামাণিক (৪০) কে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষক ছানোয়ার প্রামাণিক সাঁথিয়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অন্তর্গত সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, তালাকপ্রাপ্ত হওয়ার পর ভুক্তভোগী মোরছালিনা তার মায়ের বাড়িতেই থাকতেন। অভিযুক্ত ছানোয়ার সম্পর্কে ভুক্তভোগীর মায়ের আপন চাচাতো ভাই। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আগে থেকেই ছানোয়ার তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। ঘটনার দিন ৮ আগস্ট ২০২৬ তারিখে মোরছালিনা বাড়ির বাইরে ছাগল রাখতে গেলে তাকে জোরপূর্বক পাট খেতে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেয় ছানোয়ার। ঘটনার দিন ০৮ আগষ্ট ২০২৬ তারিখে মোরছালিনা ছাগল রাখতে বাহিরে গেলে তাকে জোরপুর্বক পাট খেতে নিয়ে ধর্ষণ করে ও উক্ত ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি প্রদান করে ধর্ষক ছানোয়ার।
স্থানীয়ভাবে এই বিবাদ মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ৪ নভেম্বর ২০২৬ তারিখে মোরছালিনার মা রতনা বেগম বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মেয়ের বিচার চেয়ে মা রতনা বেগম বলেন, ‘ছানোয়ার আমার আপন চাচাতো ভাই। অথচ এমন কুলাঙ্গার আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।























