মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 0
মরিশাসে মর্মান্তিক এক কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। গত বুধবার (৪ নভেম্বর) বিকালে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামানোর সময় এটি হঠাৎ তিন শ্রমিকের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তারা খতিয়ে দেখছে ঠিক কীভাবে এত ভারী বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল। এদিকে এই মর্মান্তিক মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

























