ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড
- আপডেট সময় : ০৪:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
সিলেট টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন তাওহিদ হৃদয়। দলের সংগ্রহ যখন ১৩৮ রানে ৫ উইকেট, তখন উইকেটে এসে একাই লড়াই চালিয়ে যান তিনি। তার অবিস্মরণীয় ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলতে সক্ষম হয়েছে। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ৩০ রানের লিড নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের।
ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪২ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। তিনি ৩৫৯ বলের দীর্ঘ এই ইনিংসে ২২টি চার এবং ১১টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি আড়াইশোর কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে ইনিংস বড় করতে পারেননি তিনি। এই ইনিংসে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে স্পষ্ট। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তার পূরণ করতে পারেননি। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশ রানের মতো করলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক।
এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ২২ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান করেন। ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ প্রত্যেকে ১৬ রান করে সংগ্রহ করেন। পেস বোলার তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ১২ রান এবং উইকেটকিপার লিটন দাস মাত্র ৮ রান করতে পেরেছেন। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে হৃদয়ের এই মহাকাব্যিক ইনিংসই বাংলাদেশকে লিড এনে দিয়েছে।
























