সংবাদ শিরোনাম ::
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 2
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন।
নিহতরা আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে সেগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

























