ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩
- আপডেট সময় : ০৯:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন তিনজনকে আটক করেন উপস্থিত শিক্ষার্থী ও জনতা। পরে তাদের মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকাটিতে নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে দুটি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, ডাচ বাংলা ব্যাংকের বুথের কাছে দুটি এবং সিনেট ভবন, ভিসি অফিস ও ইউল্যাব স্কুলের সামনে একটি করে ককটেল বিস্ফোরিত হয়। সব মিলিয়ে কাছাকাছি সময়ে এলাকাটিতে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২ টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফ। সব মিলে একইসঙ্গে কাছাকাছি সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান। তিনি ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি মালিবাগ সিআইডি সদর দপ্তর এবং শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
























