ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কিংমেকার হতে মরিয়া নিউইয়র্কের মেয়র মামদানি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে নীরব পররাষ্ট্র সচিব হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ নির্বাচনে হারের দায় স্বীকার করলেন ট্রাম্প, দুষলেন ইসরাইল-ইরান যুদ্ধকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার আবেদন নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করলেন শেখ হাসিনা সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে

হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

  • আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আকাঙ্ক্ষাকে স্রেফ রাজনৈতিক স্টান্টবাজি বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের বক্তব্য ভিত্তিহীন এবং হাসিনা আর দেশে ফিরবেন না। পাসপোর্ট চাওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি পুনরায় উল্লেখ করেন যে এসব কর্মকাণ্ড কেবল স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। চিঠিতে তার আইনজীবীরা দাবি করেন যে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। এই অবস্থায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক নতুন নথিপত্র ইস্যুর জন্য তারা অনুরোধ জানান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

হাসিনা দেশে ফিরবেন না, সবই রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬