স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে
- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 1
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে যে দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন, তবে এর সত্যতা সরকারিভাবে যাচাইয়ের কাজ চলছে। তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারিনি।’।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সম্মিলিতভাবে খতিয়ে দেখছে। আবেদনের আইনি বৈধতা আছে কি না, কিংবা দণ্ডিত অবস্থায় তার এ ধরনের আবেদন করার অধিকার রয়েছে কি না—তা সংশ্লিষ্ট আইনের নিরিখে নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। এসব যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডিত ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে আগেই পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ অনুরোধ জানানো হয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়া এবং সরকার তার অবস্থানে অটল রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে (প্রাইমা ফেশি কেস) বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে।
দেশে চলমান ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরির চেষ্টার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পতিত শক্তির লোকজন অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সরকারি স্থাপনা বা বাসে হামলা চালাচ্ছে। তবে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় এসব অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা হচ্ছে।

























