ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটিকছড়িতে রাতে স্কুলে তালা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ট্রাম্প, তদন্ত করছে এফবিআই: গুপ্তচর প্রেমিকা ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড়পুকুরিয়া খনিতে গ্যাস পরিমাপকালে চীনা শ্রমিকের মৃত্যু পদ্মা সেতু এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ চলনবিলে আদিবাসী পল্লীতে শুরু তিন দিনের সহরায় পরব নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ অসুস্থ ৪৮ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

ফটিকছড়িতে রাতে স্কুলে তালা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

  • আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মধ্যরাতে ‘নিশাচর রাজনীতি’র মাধ্যমে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতা-কর্মীদের এমন তৎপরতা দেখা গেছে। রাতের আঁধারে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। ‘খেলা হবে’—স্লোগানটি যেন ফটিকছড়িতে নতুন রূপ পেল রাতের আঁধারে।

তালা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হেলমেট পরাসহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগাচ্ছেন।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়াই নয়, ভোরের দিকে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।

পাইন্দং ইউনিয়নের আমতলী, গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড় এবং ভূজপুর-কাজিরহাট সড়কে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মতে, পাইন্দংয়ের আমতলীতে ছাত্রলীগকর্মী মিনহাজের নেতৃত্বে সড়ক অবরোধ এবং আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালানো হয়েছে। এছাড়া সাফরাজ খান মিরাজের নেতৃত্বে পাইন্দংয়ে বিক্ষোভ মিছিলের তথ্য পাওয়া গেছে। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ।

এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয়ভাবে মিনহাজ, মুরাদ মাহমুদ ও নেজাম মাহমুদের নাম শোনা যাচ্ছে। তবে এদের সম্পৃক্ততা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও নাজিরহাট পৌরসভা এলাকায় এসব কর্মকাণ্ডে নেজাম মাহমুদ রসদ ও সহায়তা জোগাচ্ছেন বলে গোপন সূত্রে দাবি করা হয়েছে, যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া জাফতনগর, নানুপুর, পাইন্দং ও কাঞ্চনপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাতে সংগঠনটির নেতা-কর্মীদের অবস্থানের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি অভিযোগ করেন, পুলিশের নজরদারির মধ্যেই সরকারি-বেসরকারি চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে, যার দায় প্রশাসন এড়াতে পারে না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে রাতে স্কুলে তালা ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬