সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
- আপডেট সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 7
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার বিকাল পৌনে ৩টায় শুরু হয়ে প্রায় আধাঘণ্টা স্থায়ী হয় এই বৈঠক।
বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


























