ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

  • আপডেট সময় : ০৮:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা অঞ্চলের দীর্ঘদিনের শিল্প ও জ্বালানি সংকট সমাধানে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বন্ধ ও অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় সচল করতে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ অন্যান্যরা। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে খুলনা অঞ্চলের অতীত অর্থনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি বলেন, একসময় এ অঞ্চলের পাটকলগুলো বিশ্বব্যাপী পরিচিত ছিল এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু নিরবচ্ছিন্ন জ্বালানি ও গ্যাসের অভাবে বর্তমানে খালিশপুর, দৌলতপুর ও মোংলার মতো শিল্পাঞ্চলগুলোর সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। এই সংকট কাটাতে মোংলা ও যশোরের অভয়নগরে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগের যে ঘোষণা দিয়েছিলেন, বর্তমান উদ্যোগটি তারই ধারাবাহিক অনুপ্রেরণা। তিনি আরো বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।

বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সরকারের পরিকল্পনার বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার একাধিক কেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে আছে। মোংলা, খালিশপুর, দৌলতপুর, অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালুর জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মাছ চাষে আধুনিক প্রযুক্তি, লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, গবাদিপশুর রোগ নির্ণয় এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির মতো প্রকল্পগুলো অত্যন্ত আশাব্যঞ্জক। এসব উদ্ভাবনী উদ্যোগ মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে সক্ষম। এসব প্রকল্পের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

আপডেট সময় : ০৮:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬