নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল
- আপডেট সময় : ১০:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 0
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগানো হয়েছে এমন অভিযোগে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে নাশকতার পরিবর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটা দুর্ঘটনা হিসেবে প্রাথমিক তদন্তে ইঙ্গিত দিয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একপর্যায়ে সংসদ ভবনে চরম হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দাবি করেন, সুপরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা ব্যবহার করে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। বাড়িটি পরিত্যক্ত ছিল না জানিয়ে তিনি বলেন, সেখানে কেয়ারটেকারের পরিবার ও আত্মীয়স্বজন বসবাস করতেন এবং গত রাতেও সেখানে মানুষ উপস্থিত ছিলেন। সামান্যর জন্য প্রাণহানি ঘটেনি উল্লেখ করে তিনি জানান, গত কয়েকদিন ধরেই নুসরাত তাবাসসুম হুমকি পাচ্ছিলেন এবং এ বিষয়ে থানায় জিডি করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় তিনি অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাদের দায়মুক্তি দিচ্ছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, সুপরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা মেরে বাড়িতে আগুন লাগানো হয়েছে। সামান্যের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ ন। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ এবং দেয়ালের অবস্থা বিশ্লেষণ করে কোনো বিস্ফোরণের চিহ্ন মেলেনি। বাড়িটি পুরনো হওয়ায় ইলেকট্রিক ওয়্যারিংয়ের ত্রুটি থেকে শর্টসার্কিট হওয়ার সম্ভাবনাই বেশি বলে তিনি মন্তব্য করেন। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে জানান মন্ত্রী। তবে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষে হট্টগোল ও প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। হট্টগোলের মধ্যে মন্ত্রী পুনরায় বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগেই সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কাম্য নয়। নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অধিবেশনের শেষভাগে ডেপুটি স্পিকার কায়সার কামাল এই ঘটনাকে উদ্বেগজনক বলে অভিহিত করেন। তিনি জানান, ঘটনার পর মধ্যরাতে তিনি স্বরাষ্ট্র, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাননি। বিষয়টি এখন প্রশাসনের নজরে রয়েছে এবং তদন্ত কমিটি কাজ করছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণের জন্য তিনি সংসদের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।























